ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে স্যামসাং সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নেভাতে এরই মধ্যে দমকল বাহিনীর আটটি অগ্নিনির্বাপক গাড়ির পাশাপাশি চারটি পানির ট্যাংকার ঘটনাস্থলে পৌঁছেছে।
ভারতীয় মিডিয়া এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে মুম্বাই শহরের কাঞ্জুরমার্গে স্যামসাং সার্ভিস সেন্টারে আগুনের সূত্রপাত ঘটে। এরপর দ্রুত তা চারপাশে ছড়াতে শুরু করে।
স্থানীয়দের ধারণ করা ভিডিয়ো ফুটেজে দেখা গেছে, কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ঠিক কী কারণে আগুনে লেগেছে তা এখন পর্যন্ত জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।